কমিশন ছাড়াই নিজের ওয়েবসাইট থেকে বুকিং নিন। গেস্ট রুম দেখবে, তারিখ বেছে নেবে, বিকাশে অগ্রিম দেবে — সব আপনার ব্র্যান্ডেই।
আপনার ডোমেইনে, আপনার লোগো ও রঙে — OTA-এর ভাড়া জায়গা নয়।
গেস্ট নিজেই দেখবে কোন তারিখে রুম খালি আছে।
বুকিংয়ের সময়ই ডিপোজিট সংগ্রহ — স্ক্রিনশট যাচাইয়ের ঝামেলা নেই।
বেশিরভাগ গেস্ট ফোন থেকে বুক করে — সাইট সেভাবেই তৈরি।
প্রতিটি বুকিংয়ের রেকর্ড ও কনফার্মেশন স্বয়ংক্রিয়।
দেশি-বিদেশি সব গেস্টের জন্য দুই ভাষা।
OTA থেকে গেস্ট আসে, কিন্তু নিজের সাইট থেকে সরাসরি বুকিংয়ে কমিশন বাঁচে এবং গেস্টের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়। সফল রিসোর্ট দুটোই চালায়।
সম্পূর্ণ বুকিং ওয়েবসাইট মাত্র ১০,০০০ টাকা (এককালীন)। RMS সহ নিলে ২০,০০০ টাকা।
বিকাশ, নগদ, SSLCommerz ও বাংলাQR — আপনার মার্চেন্ট সেটআপ অনুযায়ী কনফিগার করা হয়।